প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবী এলাকায় কয়েক দিন ধরে থেমে থেমে সকাল থেকে রাত পর্যন্ত বিস্ফোরণ ঘটছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মিরপুর ১১ নম্বর সেকশনের বি ও সি ব্লকসহ পল্লবীর বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণ হয়। হঠাৎ বিস্ফোরণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা বুঝে উঠতে পারছেন না, এই বিস্ফোরণ কিসের, কারা এবং কেন ঘটাচ্ছে।এ ব্যাপারে পল্লবী থানার ওসি মো. শাহাবুদ্দিন খলিফা বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। শবে বরাত সামনে রেখে স্থানীয় যুবকেরা মহড়া হিসেবে আতশবাজি ও পটকা ফোটাচ্ছে। এসবের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুই দিনে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি বলেন, শুক্রবার আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার জন্য মসজিদে মসজিদে মাইকে ঘোষণা দেওয়া হবে।