পল্লবীতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল বুধবার সকালে পল্লবীতে হালিমা বেগম নামে (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, হালিমা স্বামী বারেকের সঙ্গে পল্লবীতে থাকতেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে ৫ নম্বর এভিনিউর মেথরপট্টি বস্তিতে তাঁর লাশ পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।