পল্লবীতে পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবী এলাকায় আজ শুক্রবার ভোরে পুলিশের গুলিতে একজন ছিনতাইকারী আহত হয়েছেন। তাঁর নাম জাবের (২৫)। তাঁকে পুলিশের পাহারায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সম্পর্কে পল্লবী থানার পুলিশ জানায়, ভোরে ১২ নম্বর সেকশনের ডি-ব্লকের সিরামিকস রোডে চারজন ছিনতাইকারী ছিনতাই করার জন্য দাঁড়িয়ে ছিলেন। টহল পুলিশ তাঁদের দিকে এগিয়ে গেলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে পর পর তিনটি ককটেল ছোড়েন।
আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে একজন ছিনতাইকারী আহত হন। অন্য তিনজন পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া দুটি তাজা ককটেল, একটি ছোট দা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।