পল্লবীতে মাছের খামার থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানা এলাকার একটি মাছের খামার থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। পল্লবী থানার এসআই আবদুর রহমান বলেন, গতকাল সকাল নয়টার দিকে কালশি বাউনিয়াবাদের ব্লক-ই এলাকার একটি মাছের খামারের পানিতে এক ব্যক্তির লাশ ভেসে ওঠে। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মৃতদেহের গলায় ফাঁসের দাগ রয়েছে। পুলিশ ধারণা করছে, শ্বাস রোধ করে হত্যা করে দুর্বৃত্তরা তাঁকে ওই স্থানে ফেলে গেছে। তাঁর পরনে হাফ হাতার গেঞ্জি ও লুঙ্গি ছিল। লাশ উদ্ধারেরর ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।