পল্লবীতে যুবককে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে গতকাল রোববার সন্ত্রাসীরা গুলি করে মোহাম্মদ আলী (২৭) নামের এক যুবককে হত্যা করেছে। তাঁর পরিবারের দাবি, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ও পুলিশের তথ্যদাতা (সোর্স) মিলে তাঁকে হত্যা করেছে।পুলিশ জানায়, বিকেলে পল্লবীর সাগুফতা আবাসিক এলাকা থেকে মোহাম্মদ আলীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তাঁর কানের পাশে দুটি ও পিঠে একটি গুলির চিহ্ন রয়েছে।নিহত মোহাম্মদ আলীর ভাই মুন্না বলেন, বেলা দুইটার দিকে সুমন নামে এক বন্ধুসহ মোহাম্মদ আলী মিরপুর যান। দেড় ঘণ্টা পর সুমন মুঠোফোনে তাঁর মাকে জানান, স্থানীয় কালাম, পুলিশের সোর্স টিটু, বাপ্পীসহ কয়েকজন মোহাম্মদ আলীকে ধরে নিয়ে গেছে। পল্লবী থানার ওসি আবদুল লতিফ বলেন, মোহাম্মদ আলী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।