পল্লবীতে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে গতকাল শনিবার রাতে মো. সুমন (৩৮) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামানের ভাষ্যমতে, সুমন একজন সন্ত্রাসী। তিনি ডাকাত বাবুর দলের সক্রিয় একজন সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অভিযোগে মামলা আছে। অন্তর্কোন্দলে প্রতিপক্ষরা তাঁকে গুলি করে হত্যা করেছে বলে পুলিশের ধারণা।
পুলিশ জানায়, পল্লবীর ‘ধ’ ব্লকে ওয়াপদা বিল্ডিংয়ের সামনে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।