পল্লবীতে সন্ত্রাসী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে পুলিশ ও সন্ত্রাসীর গুলিবিনিময়ে আবীর নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানা পুলিশ জানায়, পল্লবীর বালুর মাঠের একটি বস্তিতে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালালে একজন সন্ত্রাসী নিহত হয়।