পল্লবীর রূপনগর বস্তিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানাধীন রূপনগর বস্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে আগুন লেগে অন্তত দেড় শ কাঁচাঘর পুড়ে গেছে। এর ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে সহস্রাধিক মানুষ।দমকল বাহিনীর উপপরিচালক আবদুর রশীদ জানান, রূপনগর বস্তিতে বিকেল সোয়া চারটার দিকে আগুন লাগে। দমকলের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিটিতে পাঁচ শতাধিক ঘর ছিল। এর মধ্যে প্রায় দেড় শ ঘর পুড়ে গেছে। পাশের একটি ভবনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি জানান, বস্তির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, বস্তির প্রায় দেড় শ ঘর পুড়ে গেছে। এসব ঘরে অন্তত এক হাজার মানুষ বাস করত বলে পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে।