পল্লি উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান
সামাজিক দায়বদ্ধতার আলোকে দেশের পল্লি অঞ্চলে শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে প্রতিষ্ঠিত ব্যবসা-প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান। তিনি সম্প্রতি ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে এক অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক, পরশুরামের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়ার চেয়ারম্যান নূর আহমদ মজুমদার, বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদার এবং ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জামাল উদ্দিনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এর আগে তিনি জাফর ইমাম বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রী-অভিভাবক সমাবেশেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।