পল্লি রেশন চালু হবে: কৃষিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, গ্রামের মানুষের জন্য সরকার ভবিষ্যতে পল্লি রেশন চালু করবে। গরিব মানুষকে ২০ কেজি করে চাল দেওয়া হবে। এতে তাদের মাসের খরচ পুষিয়ে যাবে। আগে এভাবে আর কেউ গরিব মানুষকে সাহায্য দিতে পারেনি।
গতকাল রোববার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিন্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদুল ফিতর উপলক্ষে গরিব-দুস্থ ব্যক্তিদের মাঝে ভিজিএফের চাল ও শিক্ষার্থীদের জামা-কাপড় বিতরণের সময় তিনি এসব কথা বলেন।