পল্লি রেশনিং ব্যবস্থা চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লি রেশনিং ব্যবস্থা চালু এবং মফস্বল এলাকার বরাদ্দ লুটপাট বন্ধের দাবিতে গতকাল রোববার নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ক্ষেতমজুর সমিতি। এসব দাবিতে তারা সড়কে অবস্থান কর্মসূচিও পালন করে।
গতকাল দুপুরে শহরের কালীবাড়ি মোড় থেকে লাল পতাকা নিয়ে মিছিল করেন ক্ষেতমজুর সমিতির নেতা-কর্মীরা। পরে তাঁরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচি চলাকালে জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি শ্রীদাম দাস, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সদস্য মোস্তাক আহমেদ, আব্বাস আলী, তারিণী মোহন অধিকারী, প্রিন্স চাকলাদার, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, দেশের ছয় কোটি মানুষ খেতমজুর। তাঁদের সারা বছর কাজ ও মজুরির নিশ্চয়তা নেই। শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তাসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকেও তাঁরা বঞ্চিত। গ্রামের গরিব মানুষের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দ সরকারের কিছু অসাধু কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের কিছু প্রভাবশালী নেতা লুটেপুটে খাচ্ছেন।
এ রকম পরিস্থিতিতে বক্তারা খেতমজুরদের জন্য পল্লি রেশনিং ব্যবস্থা চালু, মফস্বল এলাকার বিভিন্ন প্রকল্পে দুর্নীতি বন্ধ, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি সব উপজেলায় চালু, মজুরি বাড়ানোসহ সারা বছর কাজের নিশ্চয়তা দেওয়ার দাবি জানান।