পল্লি রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাট শহরের পুরাতন কোর্ট চত্বরের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শহরের সাধনার মোড়, ফলপট্টির মোড় ও রাহাতের মোড়ে তিনটি পথসভা হয়।
পথসভায় বক্তারা বলেন, দেশের ৬০ শতাংশ মানুষ খেতে-খামারে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। যাঁরা জমিতে কাজ করে ১৬ কোটি মানুষের মুখে খাবার তুলে দেন তাঁদেরই এখন অভুক্ত থাকতে হয়। চড়া দামে তাঁদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয়। দেশের মন্ত্রী, সাংসদ ও সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ে, কিন্তু যাঁরা খেতে-খামারে কাজ করেন তাঁদের মজুরি বাড়ে না। ১০ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।