পল্লিকবির আসমানী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও/ রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও’। পল্লিকবি জসীমউদ্দীনের ‘আসমানী’ কবিতায় বর্ণিত এই আসমানীর বাড়ি ফরিদপুর সদরের রসুলপুর গ্রামে। তাঁর বয়স এখন ৯০। অসুস্থ হয়ে পড়ায় গতকাল শনিবার সকালে আসমানীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আসমানীর নাতি আক্রাম মল্লিক বলেন, তিন-চার দিন ধরে আসমানী সর্দি, জ্বর ও কাশিতে ভুগছেন। সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার বলেন, বয়সের কারণে আসমানী দুর্বল হয়ে পড়েছেন। তাঁকে জেনারেল হাসপাতালের দুই নম্বর কেবিনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেছেন, আসমানীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।