পল্লিকবির জন্মবার্ষিকী আজ ফরিদপুরে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীমউদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। জেলা পরিষদ ও জসীম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সকালে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। পরে কবির বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা ও কবিতাপাঠ এবং দোয়া ও মিলাদ মাহফিল হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। বিশেষ অতিথি পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহ্তেশাম হোসেন। সভাপতিত্ব করবেন জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস।
জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ফরিদপুর সদরের গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক বাড়িসংলগ্ন কুমার নদের পারে ১৩ জানুয়ারি থেকে জসীম ফাউন্ডেশনের উদ্যোগে জসীম পল্লি মেলা শুরু হবে।
১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন জসীমউদ্দীন। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।