পল্লিকবির মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনে গতকাল শুক্রবার পালিত হলো পল্লিকবি জসীম-উদ্দীনের ৩৮তম মৃত্যুবার্ষিকী। সকাল সাড়ে আটটায় ফরিদপুরের জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭৬ সালের এই দিনে কবি ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।