পল্লিকবির ১০৯তম জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীম-উদ্দীনের ১০৯তম জন্মবার্ষিকী আজ ১ জানুয়ারি। এ উপলক্ষে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৯০৩ সালের এই দিনে কবি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে তাঁর মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।পল্লিকবির জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে আটটায় কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, নয়টায় কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা এবং ১০টায় দোয়া ও মিলাদ মাহফিল।যেসব প্রতিষ্ঠান ও সংগঠন থেকে এসব কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে: ফরিদপুরের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জসীমউদ্দীন ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমী, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদ, জাতীয় কবিতা পরিষদ ফরিদপুর শাখা, কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দীন উচ্চবিদ্যালয়।