পল্লিকবির ১১৩তম জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীমউদ্দীনের ১১৩তম জন্মবার্ষিকী আজ ১ জানুয়ারি, শুক্রবার। এ উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে আজ নানা কর্মসূচি পালন করা হবে।
১৯০৩ সালে জসীমউদ্দীন ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। সোজন বাদিয়ার ঘাট, নক্সী কাঁথার মাঠসহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মারা যান। ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে ঐতিহাসিক ‘ডালিমগাছের’ তলায় তাঁকে দাফন করা হয়।
পল্লিকবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকালে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা, কবির কবিতা থেকে পাঠ এবং দোয়া ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বিশেষ অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. জামিল হাসান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহ্তেশাম হোসেন।