পল্লিকবির ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লিকবি জসীমউদ্দীনের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৭৬ সালের এই দিনে ৭৩ বছর বয়সে ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিনই তাঁকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে ঐতিহাসিক ডালিমগাছের নিচে দাফন করা হয়। কবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল আটটায় ফরিদপুরের জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সকালে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া জসীম ফাউন্ডেশন কবির বাড়ির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করেছে।