পল্লিকবির ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীমউদ্দীনের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। পরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরের কবির পৈতৃক বাড়ির তাঁর প্রিয় ডালিমগাছের তলায় তাঁকে দাফন করা হয়।
পল্লিকবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধির পাশে আজ সকালে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশনসহ নানা শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ফুল দেবে। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ফরিদপুরের এনডিসি মনদীপ ঘড়াই জানান, এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী এবং বিশেষ অতিথি থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন।