পল্লিকবির ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল সোমবার পালিত হয়েছে পল্লিকবি জসীমউদ্দীনের ৪০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে জেলা শহরের বাইরে গোবিন্দপুর গ্রামে কবির বাড়িতে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
গতকাল সকাল আটটার দিকে সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লিকবির সমাধিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে সমাধি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাঈম মুহাম্মদ আবদুস ছবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ প্রমুখ। বক্তারা বলেন, গ্রামবাংলার অতীত, ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হলে আমাদের বারবার জসীমউদ্দীনের কাছে যেতে হবে। তাঁর লেখা ও সংগ্রহশালা থেকে গবেষণা করে হারানো ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।