পল্লী উন্নয়ন একাডেমি বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কার্যালয় স্থাপনের বিধান রেখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল, ২০১৭ গতকাল মঙ্গলবার সংসদে পাস হয়েছে। বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিলটি পাসের ফলে ১৯৮৬ সালের এ-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হয়ে যাবে। বিদ্যমান আইনে বিআরডিবির কেন্দ্রীয় পর্যায়ে, জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে অফিস প্রতিষ্ঠার বিধান রয়েছে। নতুন আইনে বিভাগীয় পর্যায়ে অফিস স্থাপনের বিধান যুক্ত করা হয়েছে। বর্তমানে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। প্রস্তাবিত আইনে মন্ত্রী না থাকলে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বিধান রাখা হয়েছে।