পল্লী বিদ্যুতে চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুতের মিটার রিডার ও মেসেঞ্জার পদে চাকরি স্থায়ীকরণের দাবিতে গতকাল বুধবার কুমিল্লায় মহাসড়ক অবরোধ, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা নগরের উত্তর রামপুর এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এসব কর্মসূচি পালন করা হয়।