প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করার অভিযোগে গাজীপুর পল্লী বিদ্যুৎ বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ গ্রাহককে ৭ লাখ ৩৯ হাজার ৭৮২ টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী, কাশিমপুর, সারদাগঞ্জ, বাগবাড়ি ও লতিফপুর এলাকায় ওই অভিযান চালানো হয়। আদালতের বিচারক ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ। এ সময় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (কারিগরি) শেখ মোহাম্মদ আলী, এজিএম সোলাইমান হোসেনসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা উপস্থিত ছিলেন।