পল্লী বিদ্যুতের অর্ধশতাধিক গ্রাহক ভোগান্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমার বিকল হওয়ায় নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবিসিংপুর গ্রামের একটি অংশের অর্ধশতাধিক গ্রাহক বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এর ফলে রমজান মাসের সেহির ও ইফতারের সময় সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন তাঁরা। গ্রামের বাসিন্দা মো. নুরুজ্জামান গতকাল মঙ্গলবার বিকেলে জানান, গত ২০ জুলাই হঠাৎ দেবিসিংপুর গ্রামের আইচবাড়ির দরজায় স্থাপিত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। স্থানীয়ভাবে একাধিকবার ট্রান্সফরমারটি মেরামত কিংবা পরিবর্তনের জন্য পল্লী বিদ্যুতের সেনবাগ আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করা হয়। কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।পল্লী বিদ্যুতের সেনবাগ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, ট্রান্সফরমারটি মেরামত বাবদ গ্রাহকদের ২১ হাজার টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত বিকল ট্রান্সফরমারটি মেরামত করার কোনো সুযোগ নেই।