পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে ও বিদ্যুতের দাবিতে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫০-৬০ জনের একটি দল উপজেলা সদরের শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা চালায়। এ সময় সেখানকার কর্মচারীরা দোতলায় উঠে যান। হামলাকারীরা একটি সাইনবোর্ড, একটি বেঞ্চ ও দুটি চেয়ার ভাঙচুর করে। পল্লী বিদ্যুতের উপমহাপরিচালক (ডিজিএম) তুষার কান্তি মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।