পল্লী বিদ্যুতের খুঁটি চুরিচেষ্টার দায়ে ২ যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক খুঁটি তুলে চুরির চেষ্টাকালে গতকাল মঙ্গলবার দুজন যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: বরিশালের মেহেন্দীগঞ্জ থানার পাথরঘাটার মিন্টু মিয়া (২০) ও গাইবান্ধার সাঘাটা থানার তেলিরগ্রামের আলামিন মিয়া (২৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুর সদর উপজেলার যোগীতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটি খুঁড়ে বৈদ্যুতিক খুঁটি তুলে নেওয়ার চেষ্টাকালে মিন্টু মিয়া ও আলামিনকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশে সোপর্দ করলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাস কারাদণ্ডাদেশ দেন।