প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লী বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে পিডিবির সমপর্যায়ে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে গ্রাহক পর্যায়ে পিডিবির চেয়ে পল্লী বিদ্যুতের দাম কিছুটা বেশি। তাই এ দামের সমন্বয় করা হবে।গতকাল শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট বিভাগে বিদ্যুৎ-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংসদ সৈয়দা জেবুন্নেচ্ছা হক, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।