প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সদর উপজেলার ১০টি গ্রামের ১৭৫টি বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম গত বুধ ও গতকাল বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে ইকবালুর রহিম বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুৎসেবা নিশ্চিত করতে ইতিমধ্যেই একনেকের বৈঠকে সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ৫৫টি বাড়িতে এবং বুধবার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের ১২০টি বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।