পল্লী বিদ্যুৎ সমিতির তিন কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলা ও উদাসীনতার অভিযোগে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) হাবিবুর রহমান, উলিপুর পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) তোফাজ্জল হোসেন ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মন্জুরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ট্রান্সফরমার চুরির ঘটনার প্রতিবাদে ও বিদ্যুতের দাবিতে ১৭ জুন উলিপুর উপজেলার পাঁচপীর এলাকায় সড়ক অবরোধকারীদের লাঠির আঘাতে জেলা প্রশাসক হাবিবুর রহমান আহত হন। সম্প্রতি পল্লী বিদ্যুৎ বোর্ডের একটি উচ্চপর্যায়ের দল ওই ঘটনার তদন্ত করে। তদন্তে ওই কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়।