পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) হাবিবুর রহমান এবং ডোমার ও ডিমলা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে রফিকুল ইসলামকে প্রত্যাহার করে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ যুক্ত করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিনের পাঠানো এক ফ্যাক্সবার্তায় ওই দুই কর্মকর্তাকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ফ্যাক্সবার্তায় অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি তদন্ত দল গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।বেশ কিছুদিন ধরে সেচের জন্য চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় নীলফামারীর বোরো চাষিরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করে আসছিলেন। কৃষকেরা অভিযোগ করেন, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সাব স্টেশনের ধারণক্ষমতা ২৩ মেগাওয়াট। অথচ হাবিবুর রহমান ও রফিকুল ইসলাম অনিয়মের মাধ্যমে ৩৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেন।