পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বেলকুচি উপজেলার ৯ নম্বর এলাকার পরিচালক পদের নির্বাচন প্রায় তিন ঘণ্টা চলার পর স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার ওই নির্বাচন চলছিল।প্রার্থী ও ভোটারদের সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে উপজেলার সোহাগপুর শ্যামকিশোর উচ্চবিদ্যালয়ে ওই ভোট গ্রহণ শুরু হয়। দুপুর সোয়া একটা পর্যন্ত চলার পর ভোটার তালিকায় অনেক গ্রাহকের নাম না থাকায় কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীর মধ্যে পাঁচজনই ভোট গ্রহণ কার্যক্রম স্থগিতের জন্য নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন জানান। এ আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়।