পল্লী সঞ্চয় ব্যাংকের প্রথম চেয়ারম্যান হলেন মিহির কান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী সঞ্চয় ব্যাংকের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন সাবেক পল্লী ও সমবায়সচিব মিহির কান্তি মজুমদার। আজ বৃহস্পতিবার সরকার তাঁকে এই পদে নিয়োগ দিয়েছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন মিহির কান্তি।

মিহির কান্তিকে পরবর্তী তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে সরকার পল্লী সঞ্চয় ব্যাংক আইন পাস করে।