পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লীকবি জসীমউদ্দীনের ১১০তম জন্মবার্ষিকী আজ ১ জানুয়ারি। ১৯০৩ সালের এই দিনে তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে তাঁর মামাবাড়িতে জন্মগ্রহণ করেন।জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জসীম ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমী, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, সাহিত্য পরিষদ, জাতীয় কবিতা পরিষদ ফরিদপুর শাখা, কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দীন উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে আজ সকাল সাড়ে আটটায় কবির মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, আটটা ৪০ মিনিটে কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা এবং সাড়ে নয়টায় দোয়া ও মিলাদ মাহফিল।পল্লীকবি ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ওই দিন ফরিদপুর সদরের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে তাঁর লাশ দাফন করা হয়।