পল্লীকবির ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লীকবি জসীমউদ্দীনের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মার্চ। ১৯৭৬ সালের এই দিনে ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পৈতৃক বাড়িতে ঐতিহাসিক ডালিমগাছের নিচে তাঁর লাশ দাফন করা হয়।কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল আটটায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বেলা সাড়ে তিনটায় ফরিদপুর প্রেসক্লাবে খ্যাতিমান আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন সম্পাদিত মাটি ও মানুষের কবি জসীমউদ্দীন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।