প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে গতকাল শনিবার রাতে দুই যুবককে কুপিয়ে দুর্বৃত্তরা পশু কেনার এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
হামলায় আহত রাজীব আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মো. ইউসুফ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। রাজীব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১ নম্বর এলাকার বাসা থেকে তিনি ও তাঁর বন্ধু ইউসুফ রিকশাযোগে গাবতলীর দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিল এক লাখ টাকা। রিকশা মিরপুর-২ নম্বর এলাকায় সনি সিনেমা হলের সামনে এলে কয়েকজন যুবক তাঁদের গতিরোধ করে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে দুজনকেই কুপিয়ে টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। গতকাল রাত ১১টার দিকে মিরপুর থানার এসআই ফারুকুজ্জামান বলেন, এ ধরনের কোনো খবর তারা পাননি।