পশু কোরবানির স্থান নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে এসব স্থানে পশু জবাই এখনো ‘বাধ্যতামূলক’ করা হয়নি। গতকাল বুধবার সচিবালয়ে এক সভা শেষে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২৪টি এবং উত্তর সিটি করপোরেশনে ২০৪টি অস্থায়ী পশু জবাই কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যা পরে আরও বাড়বে। সচিব বলেন, নির্ধারিত স্থানে পশু কোরবানির জন্য সরকার ঢাকা দক্ষিণ সিটিতে ৩৬০ জন ইমাম ও ২৭৫ জন কসাই এবং উত্তরে ৩৩৬ জন ইমাম ও ২০৫ জন কসাইয়ের তালিকা করেছে। বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার জন্য সরকার গত বছর প্রথমবারের মতো ঢাকার দুই সিটি করপোরেশনে পশু জবাইয়ের ৫৫৮টি স্থান ঠিক করে দিলেও তাতে খুব একটা সাড়া মেলেনি।