পশু জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১৪৯টি স্থানে কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। এসব স্থানের বেশির ভাগই শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার মাঠ ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে। গতকাল সকালে নগর ভবনের সামনে বিভিন্ন ওয়ার্ডের স্থানের নাম উল্লেখ করে ব্যানার টানানো হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরিবেশ সুন্দর রাখার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।