পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল সংসদে পাস
সরকার অনুমোদিত জবাইখানা ও লাইসেন্স নেওয়ার বিধান রেখে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল, ২০১১ গতকাল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে।ম ৎ স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বিলটি পাসের জন্য উত্থাপন করেন। তিনি জানান, মানসম্মত ও নিরাপদ মাংসপ্রাপ্তি নিশ্চিত করতে ১৯৫৭ সালে প্রণীত ও ১৯৮৩ সালে সংশোধিত আইন যুগোপযোগী করে এই বিল আনা হয়েছে। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।বিলটি পাসের আগে বিলের ওপর দেওয়া সংশোধনী বাছাই কমিটিতে পাঠানোর ও জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়।বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, এর মাধ্যমে নোংরা, পূতিগন্ধময় ও অস্বাস্থ্যকর পরিবেশে যত্রতত্র পশুপাখি জবাই বন্ধ করে সুন্দর পরিবেশে স্বাস্থ্যসম্মত কসাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানা গড়ে তুলে দেশে মানসম্মত মাংস উ ৎ পাদন এবং বিদেশে হালাল মাংস রপ্তানির সুযোগ হবে। এই সুযোগ কাজে লাগানোর জন্য দি অ্যানিমাল স্লাটার (রেস্ট্রিকশন) অ্যান্ড মিট (কন্ট্রোল) অ্যাক্ট, ১৯৫৭ রহিত করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ প্রণয়ন এবং সংসদে উত্থাপন করা হয়েছে।বিলে অনুমোদিত জবাইখানার বাইরে এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পশু জবাই করাকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিধান রাখা হয়েছে।বিলে বলা হয়েছে, কিছু ক্ষেত্র (ঈদুল ফিতর, ঈদুল আজহা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, সরকার-ঘোষিত কোনো উ ৎ সব, পারিবারিক ভোজন) ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রির জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাইখানার বাইরে পশু জবাই করতে পারবে না। লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাইখানা বা মাংস বিক্রয় ব্যবস্থাপনা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করতে পারবে না। লাইসেন্স এক বছর পর পর নবায়ন করতে হবে। জবাইখানা ও মাংস প্রক্রিয়াকরণ কারখানার কর্মী ও মাংস বিক্রেতাকে ছোঁয়াচে ও সংক্রামক রোগমুক্ত হতে হবে।বিলে আরও বলা হয়েছে, এ আইন লঙ্ঘনকারী ব্যক্তির ভ্রাম্যমাণ আদালত আইন, ২০০৯ অনুসারে বিচার হবে। অপরাধ প্রমাণিত হলে অনূর্ধ্ব এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।