পশু জবাই ফি বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গরু ও ছাগলের জবাই ফি পৌরসভা বৃদ্ধি করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিভিন্ন স্থানে গরু জবাই ফি ১৫ টাকা ও ছাগল জবাই ফি পাঁচ টাকা নির্ধারণ করা হলেও সৈয়দপুর পৌরসভা গরুপ্রতি ১০০ টাকা ও ছাগল ৫০ টাকা নির্ধারণ করায় কসাইরা বিপাকে পড়েছেন। বিষয়টি তাঁরা লিখিতভাবে পৌরসভার মেয়রকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ছাড়া শহরের কিলখানায় ছাউনি না থাকায় রোদ-বৃষ্টি ঝড়ে পশু জবাই করতে হচ্ছে। সেখানে পানি সমস্যার সমাধানও দাবি করেন তাঁরা। আগামী সাত দিনের মধ্যে সমস্যার সমাধান করা না হলে মানববন্ধনসহ পশু জবাই বন্ধ রাখতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে মাংস ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাসান কোরাইশী, সম্পাদক আসলাম হোসেন কোরাইশী, কোষাধ্যক্ষ নাদিম কোরাইশী, সাংগঠনিক সম্পাদক ইমরান কোরাইশী প্রমুখ উপস্থিত ছিলেন।