পশু হাসপাতাল থেকে আস্তানা গুটাল ছাত্রলীগ
সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় সিলেটের ভেটেরিনারি (পশুরোগবিষয়ক) হাসপাতালে আস্তানা গুটিয়েছে ছাত্রলীগের একাংশ। গত বৃহস্পতিবার প্রথম আলোর মহানগর পাতায় ‘পশু হাসপাতালে ছাত্রলীগের আস্তানা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হলে ওই দিনই ছাত্রলীগের নেতা-কর্মীরা আস্তানা গুটান।
গতকাল রোববার হাসপাতাল কর্তৃপক্ষ আস্তানা গোটানো অবস্থায় দেখে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। হাসপাতাল সূত্র জানায়, সিলেট মহানগর ছাত্রলীগের নতুন কমিটি হলে প্রথমে এক সপ্তাহ হাসপাতালে অবস্থান করবেন জানিয়ে হাসপাতালের প্রাঙ্গণ ব্যবহার শুরু করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত ২৯ জুলাই এক সপ্তাহ পর আরও এক মাস থাকতে হবে জানিয়ে নতুন বেঞ্চ এনে হাসপাতালের পশুর শেডে রাখা হয়। এরপর থেকে হাসপাতালের সম্মেলন কক্ষসহ বিভিন্ন অফিস কক্ষ অবাধে ব্যবহার শুরু হয়।
পীযূষ কান্তি দে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অসুবিধা হওয়ায় তাঁরা ওই স্থান ত্যাগ করে চলে গেছেন।