প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পঞ্চপীরে গতকাল বুধবার দিনব্যাপী গবাদিপশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ব্র্যাক পল্লী সমাজের উদ্যোগে ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চপীর ও বাউসী গ্রামের ৫১১টি গরু ও ১৯১টি ছাগলের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে।