পশুর জন্য নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা পৌর এলাকার সিংগা এলাকায় অভিযান চালিয়ে গত রোববার বিকেলে গবাদিপশুর নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পুলিশ কারখানার মালিক শামীম হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে। শামীমের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলায়।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রওশন আলী জানান, সিংগা এলাকায় শামীম একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গবাদিপশুর বিভিন্ন ধরনের নকল ওষুধ তৈরি করছিলেন। গোপনে খবর পেয়ে রোববার বিকেলে পুলিশ ওই কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানাটি থেকে শামীমকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি কারখানায় নকল ওষুধ তৈরির সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রপাতিসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।