পশুর হাটে জাল টাকা শনাক্ত করার যন্ত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানি ঈদকে সামনে রেখে জাল নোট তৈরি ও বাজারজাত করার সঙ্গে জড়িত চক্রগুলোর তৎপরতা রোধে গতকাল বুধবার জেলার প্রধান প্রধান পশুর হাটে জাল নোট শনাক্তের যন্ত্র সরবরাহ করেছে পুলিশ।ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারে নতুন নোট আসার পর জাল নোটের সঙ্গে জড়িত চক্রের তৎপরতা বেড়ে গেছে। নতুন নোটের সঙ্গে মানুষের পুরোপুরি পরিচিতি হতে সময় লাগে। আর এটাকে সুযোগ হিসেবে কাজে লাগায় তারা। এ ছাড়া প্রতি ঈদুল আজাহাকে কেন্দ্র করেও চক্রটি সক্রিয় হয়ে ওঠে। জালিয়াত চক্রকে ধরতে জেলার প্রধান প্রধান পশুর হাটে জাল নোট শনাক্তের জন্য ছয়টি যন্ত্র সরবরাহ করা হয়েছে। গতকাল সকালে ঠাকুরগাঁওয়ের পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে যন্ত্রগুলো তুলে দেন পুলিশ সুপার মো. শাহ আলম।