পশ্চিম ইলিশা ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় কয়েক হাজার নেতা-কর্মী, কাউন্সিলর ও ডেলিগেটের উপস্থিতিতে ১৬ বছর পর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পশ্চিম ইলিশা ইউনিয়নে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোমিন টুলু।
সম্মেলন শেষে সবার মতামতের ভিত্তিতে মো. ছগির আহমেদ মাস্টারকে সভাপতি ও মো. জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট পশ্চিম ইলিশা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছগির আহমেদ মাস্টার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি দোস্ত মাহামুদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল নকিব ও এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন ও সফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ।