পশ্চিম নাখাল পাড়ায় আবাসিক ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম নাখাল পাড়ায় কয়েকটি আবাসিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে রাস্তা সরু হওয়ায় সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কষ্ট হচ্ছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে পশ্চিম নাখাল পাড়ার ১৫৪/১৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। বাড়িটি নিচতলা ইটের। কিন্তু ওপরের অংশ কাঠের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।