পশ্চিম পটিয়াকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মধ্যে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পশ্চিম পটিয়ার পাঁচ ইউনিয়নকে সিটি করপোরেশনের মধ্যে আনার দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সিটি করপোরেশন উন্নয়ন পরিষদ কর্ণফুলী থানা নামে একটি সংগঠন এই দাবি জানায়।গতকাল শুক্রবার ওই সংগঠনের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন সভাপতি এম নূরুন্নবী ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন। বিবৃতিতে বলা হয়, চরপাথরঘাটা, জুলদা, চরলক্ষ্যা, বড় উঠান ও শিকলবাহা পাঁচটি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী থানা গঠিত। থানাটি নগর পুলিশের অধীনে। উন্নয়ন বরাদ্দের জন্য নির্ভরশীল হতে হয় পটিয়া উপজেলার ওপর। এ ছাড়া সংসদ নির্বাচনী এলাকা হচ্ছে আনোয়ারা। এ রকম ত্রিমুখী টানাপোড়েনে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে।এ অবস্থায় ১৯৯৭ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্ণফুলী থানার পাঁচ ইউনিয়নসহ মোট ১৭টি ইউনিয়নকে সিটি করপোরেশনভুক্ত করার প্রজ্ঞাপন জারি করে। পরে হাইকোর্টে একটি মামলা হলে তা খারিজ হয়ে যায়। ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর তৎকালীন সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী চরপাথরঘাটায় এক জনসভায় কর্ণফুলী থানাকে সিটি করপোরেশনভুক্ত করার ঘোষণা দেন। ঘোষণার পর স্থানীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরীর সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর বিরোধ দেখা দেয়। আখতারুজ্জামান সিটি করপোরেশনভুক্ত করার বিরোধিতা করেন।