পশ্চিম সুন্দরবনের দুই নৌকাচালক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে পশ্চিম সুন্দরবনের কদমতলা স্টেশনে কর্মরত দুই নৌকাচালক (বিএম) মো. ইছারুজ্জামান ও মো. আলী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. জহিরউদ্দিন বুধবার তাঁদের বরখাস্ত করেন।
পশ্চিম সুন্দরবনের কদমতলা স্টেশন কর্তকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল জানান, ১০ সেপ্টেম্বর রাতে একটি নৌকা নিয়ে কয়েকজন বনজীবী অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেন। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের নৌকাচালক মো. ইছারুজ্জামান ও মো. আলী হাসান তাঁদের আটক করেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে মামলা না করে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের জেলে নূর ইসলাম সহকারী বনসংরক্ষক বরাবর অভিযোগ করেন যে তাঁদের কাছ থেকে ওই নৌকাচালকেরা তিন হাজার টাকা ঘুষ নিয়েছেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে বুধবার সাময়িক বরাখাস্ত করা হয়েছে। তবে চিঠি পাননি।
নৌকাচালক মো. ইছারুজ্জামান জানান, ওই ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। তাঁরা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জহিরউদ্দিন সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।