পশ্চিমবঙ্গ সীমান্তে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তে ১৭ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গ্রেপ্তার করেছে। বিএসএফ দাবি করছে, এসব বাংলাদেশি পশ্চিমবঙ্গের ইটভাটায় কাজ করার জন্য বেআইনিভাবে পশ্চিমবঙ্গে ঢোকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন শিশু ও সাতজন মহিলা রয়েছে। সবার বাড়ি সাতক্ষীরা জেলায়।গত রোববার তাঁদের বসিরহাটের মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাঁদের ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।