পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে তিস্তা চুক্তি মানবে না রাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেছেন, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে তিস্তা চুক্তি করা হলে তা মানবে না পশ্চিমবঙ্গ সরকার। ভারতের লোকসভায় গতকাল সোমবার তিনি এ কথা বলেছেন।
সৌগত রায় বলেন, ‘রাজ্য সরকারকে কিছুই না জানিয়ে যদি তিস্তা চুক্তির শর্তাবলি চূড়ান্ত হয়ে থাকে, তাহলে সেই চুক্তিতে কোনোভাবেই সম্মতি জানাবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
গত ২৩ মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘শুনছি ২৫ মে বাংলাদেশে গিয়ে তিস্তা চুক্তি হবে। অথচ আমি এখনো কিচ্ছু জানি না।’