পশ্চিমবঙ্গে উদ্বাস্তুদের নাগরিকত্ব ও পুনর্বাসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা-উত্তরকাল থেকে পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশি উদ্বাস্তুরা তাদের উদ্বাস্তু হিসেবে ঘোষণা করার দাবি করেছে। একই সঙ্গে দাবি করেছে নাগরিকত্ব এবং পুনর্বাসন। ২৫ আগস্ট প্রতিবছরের মতো এবারও গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে পালিত হয়েছে উদ্বাস্তু দিবস। এই লক্ষ্যে কলকাতা, বারাসাত, হাওড়া, নদীয়াসহ রাজ্যের বিভিন্ন স্থানে উদ্বাস্তু সমাবেশ, অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেখান থেকে দাবি ওঠে নাগরিকত্বের এবং পুনর্বাসনের। এই উদ্বাস্তু দিবস পালনের ডাক দেয় ইউসিআরসি বা সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ। এই সংগঠনের ডাকে এ দিন উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতে জেলা প্রশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় কয়েক শ উদ্বাস্তু। এখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি হরিদাস দাস। এ দিন উদ্বাস্তুদের দাবিসংবলিত একটি স্মারকলিপিও দেওয়া হয় জেলা প্রশাসকের কাছে। একইভাবে ইউসিআরসি কলকাতার উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের সামনেও বিক্ষোভ দেখায়।